মার্কিন গোয়েন্দা প্রধান বিল পুল্টি

Printed Edition

দ্য নিউ ইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের (ডিএনআই) ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে বিল পুল্টিকে নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি এই ঘোষণা দেন। বিল পুল্টি বর্তমানে যুক্তরাষ্ট্রের আবাসন খাতের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গোয়েন্দা কার্যক্রমে পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকলেও ট্রাম্প তাকে দেশের ১৮টি গোয়েন্দা সংস্থার কার্যক্রম তদারকির শীর্ষ পদে মনোনীত করেছেন। জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যক্রম সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করেন।