‘মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ’-এর ৫ম কেন্দ্রীয় সম্মেলন আগামীকাল শনিবার নগরীর বহদ্দারহাটের আর.বি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।
এবারের সম্মেলনে দেশ-বিদেশের সহস্রাধিক শাখার প্রায় তিন হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনের দিন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সম্মেলনের উদ্বোধন করবেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ রেজাউল আলী জসিম চৌধুরী। সম্মেলনের গাউসিয়া হক মনজিলের খাদেম হিসেবে বিভিন্ন েেত্র অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হবে।
কেন্দ্রীয় পর্ষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি নিবন্ধিত শাখার প থেকে নির্ধারিত তিনজন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাবেন। সাংগঠনিক শৃঙ্খলা ও সফল সম্মেলন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।



