নিবরাস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ

সমাজ সংস্কারে মাদরাসাশিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : বিরোধীদলীয় চিফ হুইপ

Printed Edition
সমাজ সংস্কারে মাদরাসাশিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : বিরোধীদলীয় চিফ হুইপ
সমাজ সংস্কারে মাদরাসাশিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : বিরোধীদলীয় চিফ হুইপ

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, সুস্থ, সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নৈতিক ও সামাজিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। তাই মাদরাসা শিক্ষার্থীদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে বলিয়ান হয়ে সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি নিবরাস মাদরাসার গৃহীত উদ্যোগ, ফলাফল, পরিচালনসহ সার্বিক বিষয়ে প্রশংসা করেন। গতকাল শনিবার বনশ্রীস্থ বজলুর রহমান কমিউনিটি কমপ্লেক্সে নিবরাস মাদরাসার মূল ক্যাম্পাসের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ মুতাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি নজরুল সরকারি নিবরাস কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহা: আতাউর রহমান, ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। হাফেজ জিয়াউর রহমান ও শরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ফজলে আহমেদ ফজলু, উপাধ্যক্ষ হোসাইন মো: ইলিয়াস, অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ তারেক, মোহাম্মদ ক্যাম্পাসের ইনচার্জ ওয়ালী উল্লাহ খান, আশরাফুল আলম, মীর মাহবুব হাসান, মহিউদ্দিন মাক্কী, উবাইদুল্লাহ শামীম, আরিফুর রহমান আজহারী, আবু তালহা, জুনাইদ উল্লাহ আযহারীসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকমণ্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিগত সেশনে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও ততৃীয় স্থান অধিকারী, দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত, মাদরাসা শিক্ষা বোর্ডের পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত, শতভাগ উপস্থিতি এবং সাংস্কৃতিক পক্ষ-২০২৬ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ী মোট ৬৩৩টি পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।