গল গ্যালান্টসে লিটন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেলেন লিটন দাস। বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ককে কিনেছে গল গ্যালান্টস। লিটনের আগে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ আসন্ন এলপিএলে দল পেয়েছেন। অলরাউন্ডার সাকিব ও পেসার তাসকিন সতীর্থ হিসেবে খেলবেন জাফনা কিংসের হয়ে। টুর্নামেন্ট শুরু ১৭ জুলাই। আর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৯ জুলাই। তাই এলপিএলে শুরুর দিকে একটি বা দু’টি ম্যাচ মিস করতে পারেন লিটন।