ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্সের ১৩০% লভ্যাংশ অনুমোদন

Printed Edition

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির ৫৭তম বার্ষিক সাধারণ সভা গত ৩১ জানুয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এইচ এম নূরুল ইসলাম (সরকারের অবসরপ্রাপ্ত সচিব) সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক মো: আমিন উল আহসান, শাহীন মাহবুবা, শাহিনা সুলতানা, মেজর শেহাব হাসনাইন চৌধুরী (অব:), মহিউদ্দিন আহমদ, শেয়ারহোল্ডার পরিচালক মো: শাহাদাত হোসেন এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম, কোম্পানি সচিব আবু মোহাম্মদ সাইফুদ্দীন, সিএফও জনাব মো: রেজাউল করিম সিদ্দিক এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর শেয়ারহোল্ডারগণ কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রতি শেয়ারে ৮০% নগদ এবং ৫০% স্টক ডিভিডেন্ড অর্থাৎ সর্বমোট ১৩০% লভ্যাংশ অনুমোদন প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।