বাংলাদেশে পেশাদার গলফার উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার পরিধি সম্প্রসারণের ল্েয বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) প্রেসিডেন্ট এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সাথে সৌজন্য সাাৎ করেন। ২২ জুলাই অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পেশাদার গলফারদের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক মানের প্রশিণ, দতা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা সম্প্রসারণের জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে গলফকে কেন্দ্র করে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আন্তরিকতা ও আগ্রহ আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) সেক্রেটারি জেনারেল সিফাত আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



