মেসির ইন্টার মায়ামিতে ক্যাসেমিরো

Printed Edition
ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যামের সাথে ক্যাসেমিরো : গ্লোবাল নিউজ
ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যামের সাথে ক্যাসেমিরো : গ্লোবাল নিউজ

ক্রীড়া প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে বহু বছর এল কাসিকোতে মুখোমুখি লড়াইয়ের পর, অবশেষে তাকে লিওনেল মেসির সাথে একই দলে খেলতে দেখা যাবে।

ইন্টার মায়ামিতে যোগ দিয়ে ৩৪ বছর বয়সী ক্যাসেমিরো জানান, পরিবারসহ মায়ামি শহরের প্রতি ভালোবাসা এবং মূলত লিওনেল মেসির সাথে খেলার তীব্র ইচ্ছা থেকেই তিনি ইউরোপ ও সৌদি আরবের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে এখানে এসেছেন।

কাবের সহ-মালিক সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম দিয়েছেন এ তথ্য। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে এই মার্কিন কাবে নাম লিখিয়েছেন তিনি। ইএসপিএন জানিয়েছে, ২০২৭ মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি স্বার করেছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা। তবে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তিটি বাড়ানোর সুযোগ রাখা রয়েছে।

ক্যাসেমিরো ইন্টার মায়ামির ‘ডেজিগনেটেড প্লেয়ার’ (ডিপি) সøট দখল করবেন না। বর্তমানে কাবের ডিপি সøটে খেলোয়াড় হিসেবে রয়েছেন লিওনেল মেসি, রদ্রিগো ডি পল এবং জার্মান বার্টারেমে।

চুক্তিটি অফিসিয়াল হলেও, এমএলএস কর্তৃপ বর্তমানে ইন্টার মায়ামির বিপক্ষে একটি ট্যাম্পারিং (নিয়মবহির্ভূত যোগাযোগ) অভিযোগের তদন্ত করছে। এলএ গ্যালাক্সি কাবের কাছে ক্যাসেমিরোর ‘ডিসকভারি রাইটস’ থাকা সত্ত্বেও মায়ামি সরাসরি তার সাথে যোগাযোগ করেছিল বলে অভিযোগ উঠেছে।

অবশ্য দুই কাব ইতোমধ্যে একটি সমঝোতায় পৌঁছেছে।