মিডল ইস্ট আই
ইসরাইলে সাম্প্রতিক বছরগুলোতে আগমনকারী মানুষের তুলনায় দেশ ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা জ্যামিতিক হারে বেড়েছে। ইসরাইলি পার্লামেন্টের (নেসেট) নির্দেশে পরিচালিত এক সাম্প্রতিক গবেষণায় এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটে প্রকাশিত গবেষণার ফলাফলে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যারা দেশ ত্যাগ করেছেন, তাদের প্রায় অর্ধেকই উচ্চশিতি তরুণ। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই দেশত্যাগের প্রবণতা আরো তীব্র হয়েছে। বিপরীতে বিদেশে অবস্থানরত ইসরাইলি নাগরিকদের স্বদেশে ফিরে আসার হার আশঙ্কাজনকভাবে কমে গেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে দুই লাখ ১০ হাজারেরও বেশি নাগরিক ইসরাইল ছেড়েছেন, যা ২০০৯ থেকে ২০২১ সালের চেয়ে রেকর্ডসংখ্যক। বর্তমানে প্রতি বছর গড়ে ৪০ হাজার মানুষ দেশ ছাড়ছেন। ফলে দেশ ছেড়ে চলে যাওয়া এবং ফিরে আসা নাগরিকদের মধ্যকার নেট পার্থক্য এখন দাঁড়িয়েছে এক লাখ ৪০ হাজারে।



