রয়টার্স
লাটভিয়ার মধ্য-ডানপন্থী প্রধানমন্ত্রী ইভিকা সিলিনা গতকাল বৃহস্পতিবার তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর ফলে আগামী অক্টোবরের নির্বাচনের মাত্র কয়েক মাস আগেই দেশটির জোট সরকারের পতন ঘটল। টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে ২০২৩ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা সিলিনা বলেন, ‘আমি পদত্যাগ করছি, তবে আমি হাল ছাড়ছি না।’
নতুন কোনো প্রধানমন্ত্রী শপথ না নেয়া পর্যন্ত সিলিনার সরকার অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে। সংবিধান অনুযায়ী সরকারের প্রধান বেছে নেয়ার দায়িত্ব লাটভিয়ার প্রেসিডেন্ট এডগার্স রিনকেভিকসের এবং তিনি শুক্রবার পার্লামেন্টের সব দলের সাথে বৈঠকে বসবেন। রাশিয়া থেকে উড়ে আসা দু’টি ইউক্রেনীয় ড্রোন লাটভিয়ায় প্রবেশ করে একটি তেল শোধনাগারে বিস্ফোরিত হওয়ার পর, গত সপ্তাহে সিলিনা তার প্রতিরামন্ত্রী অ্যান্ডরিস স্প্রুডসকে বরখাস্ত করেন। ন্যাটো সদস্য দেশ লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুয়ানিয়ায় ঘটা এই ধরনের ধারাবাহিক ঘটনার মধ্যে এটি ছিল সর্বশেষ ঘটনা।



