১ ফেব্রুয়ারি থেকে ১৭ জেলায় ৩৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করবে সরাইল রিজিওন

Printed Edition

সিলেট ব্যুরো

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৭ জেলায় ৩৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করবে সরাইল রিজিওন। এর মধ্যে সিলেট ও শ্রীমঙ্গল সেক্টরের অধীন সিলেট বিভাগে ৯০টি প্লাটুনে দুই হাজার ১০০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। ইতোমধ্যে সিলেট সেক্টরের অধীনে ৩০২ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট সরকারি কলেজ প্রাঙ্গণে বিজিবির সরাইল রিজিওন আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে সরাইল রিজিওনের অধীনস্থ সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন, পিএসসি বলেন, বিজিবি সদর দফতরের দিকনির্দেশনায় সরাইল রিজিওন দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপে বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে পারিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রা এবং জনগণের ভোটাধিকার সুরায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সরাইল রিজিয়নের ১২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সরাইল রিজিওনের ৪টি সেক্টর ও ১৩টি ব্যাটালিয়ন ১৭টি জেলার ৯২টি সংসদীয় আসনে ৩৩০ প্লাটুন (৬৬০০ জন) বিজিবি মোতায়েন থাকবে। সিলেট বিভাগে সিলেট সেক্টর এবং শ্রীঙ্গল সেক্টরে সর্বমোট ৯০টি প্লাটুনে ২ হাজার ১০০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। সিলেট সেক্টরের অধীনে বিজিবি সদস্যরা ২টি জেলায় ১০টি আসনে অন্যান্য বাহিনীর সাথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এর মধ্যে সীমান্তবর্তী ৬টি উপজেলায় (সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জকিগঞ্জ) এককভাবে নির্বাচনী দায়িত্বপালন করবে। এর পাশাপাশি সীমান্তবর্তী আরো ৫টি উপজেলায় সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে এবং অন্যান্য ১২টি উপজেলায় বিজিবি এবং অন্যান্য বাহিনীর সাথে দায়িত্ব পালন করবে।

বিজিবি জানায়, সরাইল রিজিওনের দায়িত্বপূর্ণ এলাকার ৯২টি আসনই ঝুঁকি বিবেচনায় বিজিবি দায়িত্ব পালন করবে। উপজেলাভেদে প্রতিটি উপজেলায় ২-৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়াও ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেইল্যান্স ব্যবস্থা চালু করা হবে। পরিস্থিতি মোকাবেলায় বিজিবিতে নতুনভাবে সংযোজিত ৬৫৪টি নন-লেথাল অস্ত্র ব্যবহারের প্রশিণ ও প্রস্তুতি আমাদের রয়েছে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় এপিসিসহ বিজিবির কুইক রেস্পন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে।