প্রযুক্তি ডেস্ক
ইনফিনিক্সের আসন্ন নোট ৬০ সিরিজে থাকবে অ্যাকটিভ ম্যাট্রিক্স ডিসপ্লে এবং সম্পূর্ণভাবে নিজের মতো করে সাজিয়ে নেয়া যায় এমন একটি স্মার্ট ইন্টারফেস। এটি ব্যবহারকারীদের দৈনন্দিন ফোন ব্যবহারে আরো নিয়ন্ত্রণ, ব্যক্তিত্ব প্রকাশের সুযোগ করে দেবে।
নোট ৬০ সিরিজে থাকছে শতভাগ কাস্টমাইজ করার সুবিধা, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী ফোনের অভিজ্ঞতা সাজাতে পারবেন। থিম, লেআউট থেকে শুরু করে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ অন-স্ক্রিন উপাদান- সব কিছুই নিজের মতো করে পরিবর্তন করা যাবে। ইনফিনিক্সের মতে, এই সিরিজে এমন একটি নতুন ডিজাইন ধারণা তুলে ধরা হয়েছে যেখানে ফোনের নকশা এবং ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে প্রযুক্তি একসাথে কাজ করে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরো উন্নত করবে।
এই নতুন ব্যবস্থার কেন্দ্রে রয়েছে অ্যাকটিভ ম্যাট্রিক্স ডিসপ্লে একটি ইন্টারঅ্যাকটিভ লাইটিং ইন্টারফেস, যা ব্যবহার না করলে শান্তভাবে থাকে; কিন্তু সক্রিয় হলে তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন, এলার্ট এবং ছোট ইন্টারঅ্যাকটিভ উপাদান দেখায়। এর মাধ্যমে কল, রিমাইন্ডার বা টাইমারের মতো আপডেটগুলো হালকা আলোর সঙ্কেতের মাধ্যমে দেখা যাবে। এমনকি ফোন সাইলেন্ট মোডে থাকলেও গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ব্যবহারকারীর নজরে আসবে। অবসরের ছোট মুহূর্তগুলোকে আরো আনন্দময় করতে অ্যাকটিভ ম্যাট্রিক্স ইন্টারফেসে ডট ড্যাশ এবং স্টার ব্লাস্টের মতো ছোট গেমও খেলা যাবে, যা ব্যবহারকারীদের দ্রুত বিনোদনের সুযোগ দেবে।



