রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। গতকাল ভোর ৬টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হেগেরা চাকমা (লেত্তবাপ)।
স্থানীয়রা জানান, রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকের মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় সকালে কয়েকজন অস্ত্রধারী হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। হেগেরা চাকমা পালানোর চেষ্টা করলেও মাটিতে লুটিয়ে পড়ে।



