বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি রেজিস্ট্রার, ডিনবৃন্দসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত সব শিক্ষক; সকাল ৯টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত সব চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্টগণ, ছাত্রছাত্রী এবং সকাল ১০টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত সব পর্যায়ের কর্মচারীদের সাথে বি ব্লকের শহীদ ডা: মিলন হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন। সৌহার্দ্য, সম্প্রীতির এই সুন্দর আয়োজনে ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: ইব্রাহীম সিদ্দিক, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: মনির হোসেন খান, ডেন্টাল অনুষদের ডিন ডা: সাখাওয়াত হোসেন সায়ন্ত, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল, ড্যাবের বিএমইউ শাখার সভাপতি ও বিএমইউর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা: এরফানুল হক সিদ্দিকী, সিনিয়র সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা: মো: আদনান হাসান মাসুদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, ভিসির একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা: মো: জাহাঙ্গীর হোসেন, উপ-রেজিস্ট্রার আইন সহযোগী অধ্যাপক ডা: আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, সহকারী প্রক্টর ডা: কে এম রফিকুল ইসলাম, সহকারী প্রক্টর ডা: মো: আশরাফুল ইসলাম, সহকারী প্রক্টর ডা: রিফাত রহমান, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: আলী নূর প্রমুখ উপস্থিত থেকে সম্মানিত শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্টসহ কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিজ্ঞপ্তি।



