নিউজিল্যান্ডের বিপক্ষে হাইতির দাপুটে জয়

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতিম্যাচে হাইতির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে এমন একতরফা হারে বড় ধাক্কা খেল ‘অল হোয়াইটস’রা, অন্য দিকে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতি এ জয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে বিশ্বকাপ খেলবে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে হাইতি। ১২ মিনিটেই রুবেন প্রভিডেন্স গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির পর বদলি খেলোয়াড় লেনি জোসেফ ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ফ্রান্টজডি পিয়েরো হেড থেকে তৃতীয় গোলটি করেন। ম্যাচের শেষদিকে মার্কাস লাক্রোয়া দূরপাল্লার জোরালো শটে চতুর্থ গোল করে জয় নিশ্চিত করেন।