২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

চতুর্থ অধ্যায় : কাজ, ক্ষমতা ও শক্তি

Printed Edition
২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান
২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

মো: বদরুল ইসলাম

সিনিয়র শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

প্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : কাজ, ক্ষমতা ও শক্তি’ থেকে ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১। বল ও সরণের গুণফলকে কী বলে?

ক) শক্তি খ) ক্ষমতা

গ) ত্বরণ ঘ) কাজ

২। কোনো বস্তুর আকার পরিবর্তন করা যায় কিভাবে?

ক) স্থান পরিবর্তন করে

খ) বল প্রয়োগ করে

গ) ঝুলিয়ে রেখে

ঘ) সবগুলো

৩। কাজের মাত্রা সমীকরণ কোনটি?

ক) [গখ২ঞ-১] খ) [গখঞ-২]

গ) [গখ২ঞ-৩] ঘ) [গখ২ঞ-২]

৪। নিচের কোনটি বলের দ্বারা কাজ?

ক) সিঁড়ি বেয়ে উপরে ওঠা

খ) গাছ থেকে আম ভূমিতে পড়া

গ) উপরের দিকে ঢিল ছুড়ে মারা

ঘ) সবগুলো

৫। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে?

ক) শক্তি

খ) ক্ষমতা

গ) দক্ষতা

ঘ) বিভব শক্তি

৬। শক্তির মাত্রা কোনটি?

ক) গখঞ-১ খ) গখঞ-২

গ) গখ২ঞ-২ ঘ) গখ২ঞ-৩

উত্তর : ১. ঘ, ২. খ, ৩. ঘ, ৪. খ, ৫. ক, ৬. ক।