সিলেটে ওয়াকিটকি ও অস্ত্রসহ আটক ২

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেট নগরীতে একটি ওয়াকিটকি, চায়নিজ কুড়াল ও প্রাইভেট কারসহ দু’জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশ। মঙ্গলবার রাতে বিমানবন্দর থানার অধীনস্থ বাইপাস রোড এলাকায় রাত্রিকালীন চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার তৈমুরনগর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে লিটন মিয়া (৩০) ও একই উপজেলার কালাবাড়ী গ্রামের শৈকুর রহমানের ছেলে জুনায়েদ আহমদ আকাশ (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্ট চলাকালে কোম্পানীগঞ্জ থেকে আসা একটি প্রাইভেট কারে সন্দেহজনক আচরণ লক্ষ্য করে পুলিশ তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দু’জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা এসব সরঞ্জাম বহনের বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এ অবস্থায় তাদের থানা হেফাজতে নেয়া হয়।