সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

Printed Edition
সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী  ক্যাম্পেইন শুরু
সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে গতকাল বুধবার থেকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব খোলা বিষয়ক ক্যাম্পেইন শুরু হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: শওকাতুল আলম প্রধান অতিথি হিসেবে ব্যাংকের করপোরেট শাখায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো: মোকসুদুজ্জামান। এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বিশ^জিৎ কুমার দে, মুহাম্মদ আনছারুল কবির ও মোহাম্মদ ফয়সল খান, অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো: ওমর ফারুকসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।