উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান সরকারের উদ্যোগে আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপের (বৃত্তি) চট্টগ্রাম রিজিওন্যালের পরীক্ষা গত মঙ্গলবার সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের বায়েজিদ আরেফিন নগর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এ সময় পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের প্রজেক্ট পরিচালক জেহানজেব খান, সাউদার্ন ইউনিভার্সিটির ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহানসহ পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।



