হাঙ্গেরিতে প্রধানমন্ত্রী হিসেবে ম্যাগিয়ারের শপথ

Printed Edition

আলজাজিরা

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার ম্যাগিয়ার। এর মাধ্যমে দেশটিতে ভিক্টর অরবানের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান হলো। গত এপ্রিল মাসে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে অরবানের পরাজয়ের প্রায় এক মাস পর শনিবার (৯ মে) হাঙ্গেরির শাসনভার গ্রহণ করেন ম্যাগিয়ার।

৪৫ বছর বয়সী ম্যাগিয়ার কেন্দ্র-ডানপন্থী তিসা পার্টির নেতা। তিনি অর্থনৈতিক স্থবিরতা ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে টানাপোড়েনের পর পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে হাঙ্গেরির জনগণকে শাসন পরিবর্তনের প্রবেশদ্বার দিয়ে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ম্যাগিয়ার।

নির্বাচনে বিশাল জয় পেয়েছে তিসা পার্টি। দলটি ১৯৯টি আসনের মধ্যে ১৪১টি দখল করে। তবে নতুন প্রধানমন্ত্রীকে এখনই কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।