গাংনীর সাহারবাটিতে কৃষি ব্যাংকের উপশাখার উদ্বোধন

Printed Edition

মেহেরপুর প্রতিনিধি

বাংলাদেশ কৃষি ব্যাংক প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটিতে নতুন উপ-শাখার উদ্বোধন করেছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো: খালেদুজ্জামান প্রধান অতিথি হয়ে উপশাখাটির উদ্বোধন করেন। সোমবার বাংলাদেশ কৃষি ব্যাংকের মেহেরপুর আঞ্চলিক ব্যবস্থাপক প্রহলদ কুমার হোরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, ব্যাংকের কুষ্টিয়া বিভাগের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ধূমকেতু।