নিজস্ব প্রতিবেদক
২০১৫ সালের পর প্রথমবারের মতো পুলিশের ঝুঁকিভাতা বাড়ানো হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সর্বনিম্ন মাসিক ঝুঁকিভাতা এক হাজার ৮০০ টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার ৪৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করা হয়।
জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত পুলিশ সদস্যদের চারটি ক্যাটাগরিতে এবং চাকরির বয়স অনুযায়ী পাঁচটি ধাপে নতুন ভাতার হার নির্ধারণ করা হয়েছে।
কনস্টেবল পদের জন্য ঝুঁকি ভাতা
০-৫ বছর : ১,৮০০ টাকা
৫-১০ বছর : ২,১৬০ টাকা
১০-১৫ বছর : ২,৬৪০ টাকা
১৫-২০ বছর : ৩,০০০ টাকা
২০ বছরের বেশি : ৩,৬০০ টাকা
নায়েক পদের জন্য
০ ৫ বছর : ২,০৪০ টাকা
৫-১০ বছর : ২,৪০০ টাকা
১০-১৫ বছর : ২,৮৮০ টাকা
১৫-২০ বছর : ৩,৪৮০ টাকা
২০ বছরের বেশি : ৪,০৮০ টাকা
এএসআই (সশস্ত্র/নিরস্ত্র, গ্রেড-১৪) পদের জন্য
০-৫ বছর : ২,১৬০ টাকা
৫-১০ বছর : ২,৬৪০ টাকা
১০-১৫ বছর : ৩,২৪০ টাকা
১৫-২০ বছর : ৩,৮৪০ টাকা
২০ বছরের বেশি : ৪,৫৬০ টাকা
এসআই/সার্জেন্ট/টিএসআই (গ্রেড-১০) পদের জন্য
০-৫ বছর : ৩,২৪০ টাকা
৫-১০ বছর : ৩,৮৪০ টাকা
১০-১৫ বছর : ৪,৫৬০ টাকা
১৫-২০ বছর : ৫,৪০০ টাকা
২০ বছরের বেশি : ৬,৪৮০ টাকা
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এ ভাতা অর্থ বিভাগের সংশ্লিষ্ট এসআরও জারির তারিখ থেকে কার্যকর হবে। তবে ২০১৫ সালের ৩০ জুনের আগে যেসব কর্মচারী ঘোষিত হার অপেক্ষা বেশি ভাতা পেয়ে আসছিলেন, তারা আগের হারে ভাতা পেতেই থাকবেন। এ ছাড়া আগামী বেতন স্কেল বাস্তবায়নের পরও ভাতার এই হার অপরিবর্তিত থাকবে।
সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং পেশাগত ঝুঁকি বিবেচনায় পুলিশের এই ভাতা বৃদ্ধি তাদের মনোবল ও কর্মক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হয়েছে।



