ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের নারী ফুটবলার খুঁজে বের করার অন্যতম মাধ্যম অনূর্ধ্ব-১৪ জেএফএ কাপ। আজ শুরু হচ্ছে এ আসর। তবে এবার দলের সংখ্যা বেড়েছে। গত বছর অংশ নিয়েছিল ৪৩টি দল। এবার তা ৪৭ এ উন্নীত হয়েছে। এতো দিন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনই (জেএফএ) অর্থ দিতো এই আসরে।
তবে এবার ফিফা অর্থায়ন করবে এই টুর্নামেন্টে। এ জন্য শর্ত হলো ৯০ ম্যাচের টুর্নামেন্ট হতে হবে। আর পুরো টুর্নামেন্ট করতে হবে তিন মাস ধরে। ফিফার এই শর্ত মেনেই এবার গ্রুপ পর্বে নক আউটের বদলে রাউন্ড রবিন লিগ। এতে গ্রুপ পর্বে একেকটি দল ন্যূনতম তিনটি করে ম্যাচ পাচ্ছে। শুধু মাত্র একটি গ্রুপে দু’টি করে ম্যাচ খেলবে একটি দল। যেহেতু খেলা বেড়েছে, দলও বেড়েছে। তাই এবার দল গুলোর প্রাইজমানিও বেড়েছে। ২৫ হাজার টাকার বদলে এবার একেকটি দল প্রাইজমানি হিসেবে পাবে ৪৫ হাজার টাকা করে। গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরন।



