মা দিবস উপলক্ষে আমার মা ফাউন্ডেশনের সম্মাননা প্রদান

Printed Edition

আমার মা ফাউন্ডেশন কর্তৃক শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজাবুদদৌলা চৌধুরী, জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী। সভাপতিত্ব করেন আমার মা ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল আহসান। অনুষ্ঠানে রুবাবা বিউটি এন্ড স্পা ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নিগার সুলতানা রুমা সৌন্দর্য বর্ধনে, নারী উদ্যোক্তা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ‘মা দিবস’ উপলক্ষে সম্মাননা গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।