লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১৫০টি পরিবারের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, তেল, ছোলা, মুড়ি, সেমাই ও খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য। পবিত্র রমজান মাসে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সাথে রমজানের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন লক্ষ্মীছড়ি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: তাজুল ইসলাম। এ সময় তিনি স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।



