দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাণিজ্যমন্ত্রী ভারতীয় হাইকমিশনার বৈঠক

Printed Edition
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা   :  পিআইডি
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা : পিআইডি

নয়া দিগন্ত ডেস্ক

খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত প্রণয় ভার্মা। বৈঠকে তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বাণিজ্যিক অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

গতকাল সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎ সম্পর্কে ভারতীয় হাইকমিশন, ঢাকা জানায়, হাইকমিশনার দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্কের গভীরতা ও স্থায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ডিজিটাল কমার্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ও পর্যালোচনা করা হয়। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম উপস্থিত ছিলেন।