দাউদকান্দি গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম দেলোয়ার হোসেন (৭৬) গতকাল সোমবার সকালে রাজধানীর একটি হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, চার কন্যা ও এক ছেলে রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ৩টায় ও দ্বিতীয় নামাজে জানাজা নিজ গ্রাম দড়িকান্দিতে বিকেল ৫টায় সম্পন্ন হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন স্কুলের প্রাক্তন শিক্ষক ফজলুল হক পাটোয়ারী। দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা।



