মুহা: আব্দুল আউয়াল রাজশাহী ব্যুরো
দীর্ঘ প্রায় দুই বছর স্থবির হয়ে থাকা রাজশাহী মহানগরীর নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি ফিরেছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসকের দায়িত্ব পান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান রিটন। দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি উন্নয়ন ও নাগরিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেন। এতে নগরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
গত ১৪ মার্চ সরকার তাকে রাসিক প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার পর ১৬ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এরপর নগর ভবনে দাফতরিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, রাজস্ব আদায় বৃদ্ধি এবং নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পেঁঁৗঁছে দিতে বেশ কিছু উদ্যোগ নেন। বিভিন্ন বিভাগ ও শাখার সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় করে তোলা হয়। ফলে স্বল্প সময়ের মধ্যেই নগর ভবনে কর্মচাঞ্চল্য ফিরে আসে।
এ দিকে দীর্ঘদিন ধরে থমকে থাকা উন্নয়ন কাজেও এসেছে গতি। প্রশাসক নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করছেন। জলাবদ্ধতা নিরসন, ড্রেন পরিষ্কার, রাস্তা সংস্কার ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম এখন দৃশ্যমান। দীর্ঘদিন বন্ধ থাকা হেতেমখাঁ বড় মসজিদ মোড় থেকে বর্ণালী পর্যন্ত সড়কের নির্মাণকাজ পুনরায় শুরু হয়েছে। পাশাপাশি রেলক্রসিং ফাইওভার, শালবাগান, ভদ্রা ও নওদাপাড়া কাঁচাবাজার মার্কেট নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে।
নগরীর ৩০টি ওয়ার্ডে তিগ্রস্ত সড়ক মেরামত ও সড়ক মার্কিং কার্যক্রম শুরু হয়েছে। ওয়ার্ডভিত্তিক ড্রেন, রাস্তা ও ফুটপাত নির্মাণও চলছে সমানতালে। ফুলতলা এলাকায় ফোরলেন সড়কের কাজেও এসেছে গতি। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিক্যাল কলেজের সীমানা প্রাচীর নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমেও জোর দেয়া হয়েছে। ৩০টি ওয়ার্ডে ফগার ¯েপ্র ক্র্যাশ প্রোগ্রাম, ড্রেন পরিষ্কার, লার্ভিসাইড ¯েপ্র্র ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নেও নেয়া হয়েছে নানা উদ্যোগ। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়ে ড্রেন পরিষ্কার ও কাদামাটি অপসারণের কাজ চলছে দিন-রাত।
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আধুনিক ও আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে ওয়াচ টাওয়ার, চিলড্রেন প্লে-জোন, ইভেন্ট টেন্ট ও ঝুলন্ত ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এ ছাড়া গুলজারবাগ লেকে দৃষ্টিনন্দন ফোয়ারা স্থাপনের উদ্যোগও হয়েছে, যা ভবিষ্যতে পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
ঈদুল ফিতর উপলে সাত দিন রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রী সহায়তা সেবা দিয়ে রাসিক ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একই সঙ্গে প্রশাসকের নির্দেশনায় নাগরিক ভোগান্তি কমাতে গোরহাঙ্গা রেলক্রসিং ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক থেকে নির্মাণসামগ্রী অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্ব দিচ্ছে রাসিক প্রশাসন। দায়িত্ব নেয়ার পরদিনই পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়। এ ছাড়া হাম-রুবেলা প্রতিরোধে ৪৩৮টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালনা করে শতভাগ সফলতা অর্জন করেছে রাসিক। সবুজায়ন ও পরিবেশ রায় বৃরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আগামী বর্ষা মৌসুমে প্রায় তিন লাখ গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন নয়া দিগন্তকে বলেন, রাজশাহী মহানগরীকে আরো সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছি। নগরবাসীর সহযোগিতায় স্বপ্নের নতুন রাজশাহী গড়ে তুলতে চাই।



