ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
(গত দিনের পর)
তোমার কণ্ঠস্বর এখন আমার কাছে। আর প্রথম প্রথম নতুন পায়ে হাঁটতে কিছুটা কষ্ট হবে তোমার। আস্তে আস্তে মানিয়ে নিতে পারবে হাঁটার অভ্যাস।’
মেরিন্তারা জল-ডাইনির গুহা থেকে বের হলো। নতুন পা নিয়ে জলের মধ্যে সাঁতার কাটাও কষ্ট হচ্ছে তার। সে অনেক চেষ্টায় নিজেকে ঠেলেঠুলে কোনো মতে সমুদ্রের উপরে চলে এলো। তারপর আরো কিছুক্ষণ সমুদ্রপৃষ্ঠে সাঁতার কেটে নিকটে বালুকাবেলার দিকে এগিয়ে যায় সে। লেজে নয়, পায়ে সাঁতার কাঁটতে অনেকটাই কষ্ট হচ্ছিল তার। বালুচরে উঠে এবার সে নতুন পায়ে হাঁটার চেষ্টা করছে। পা দুটোকে ব্যবহার করার অনুভূতিটা ছিল অদ্ভুত কিন্তু রোমাঞ্চকর। তার কাছে মনে হলো- ‘পা যেন বড্ড ভারী এক বস্তু।’ এই পা দিয়ে মানুষেরা কিভাবে হাঁটে? বালুচরে হেঁটে হেঁটে এক সময় ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে মেরিন্তারা। শেষে ক্লান্ত শরীরটা নিয়ে সে বালুর ওপর শুয়ে পড়ে। সঙ্গে সঙ্গে গভীর ঘুমে তলিয়ে যায় মেরিন্তারা। (চলবে)



