ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৫ শতাধিক দুস্থ ও অসহায় মানুষ

Printed Edition

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ দুস্থ ও অসহায় গরিব ৫ শতাধিক পরিবারের মধ্যে নগদ দুই হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার ধামরাই উপজেলা পরিষদের হল রুমে এই অর্থ বিতরণ করা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ ঈদ উপহারের অর্থ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সহসভাপতি রকিবুর রহমান ফরহাদ খান, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক ও সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার প্রমুখ।

উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার দুস্থ ও গরিব মানুষের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়।

আলহাজ তমিজ উদ্দিন এমপি বলেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষের উন্নয়নের কাজ করছে।