চট্টগ্রাম সমিতি-ঢাকা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে (মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কৃষিসহ সাধারণ বিষয়ে) ¯œাতক পর্যায়ে এবং সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম বর্ষে (সেশন : ২০২৪-২০২৫) অধ্যয়নরত বৃহত্তর চট্টগ্রামের মেধাবী অথচ অসচ্ছল সীমিতসংখ্যক ছাত্র-ছাত্রীকে তাদের শিক্ষাজীবনের পূর্ণ মেয়াদ কোর্সের জন্য শিক্ষাবৃত্তি দেবে।
আগ্রহী প্রার্থী যাদের ‘নিজ জেলা’ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং যাদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (ঐচ্ছিক বিষয় ব্যতীত) বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৭৫, ব্যবসায় শাখায় জিপিএ ৪.৫০ ও মানবিক শাখায় জিপিএ ৪.০০ প্রাপ্ত তারা আবেদন করতে পারবে। আবেদন ফরম িি.িপঃমংধসরঃুফযধশধ.ড়ৎম এই ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সমিতির কার্যালয় হতে সংগ্রহ করা যাবে।
আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে ফরমে বর্ণিত তথ্যাদিসহ সংশ্লিষ্ট কাগজপত্র আগামী ১৫ মে-২০২৬-এর মধ্যে ‘বরাবর, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতি-ঢাকা, চট্টগ্রাম ভবন (১০ম তলা), ৩২ তোপখানা রোড, ঢাকা-১০০০’ এই ঠিকানায় পাঠাতে হবে। বিজ্ঞপ্তি।



