ক্রীড়া প্রতিবেদক
টিসিএল জাতীয় পুরুষ যুব হ্যান্ডবলে গতকাল জয় পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, যশোর, কুষ্টিয়া, পঞ্চগড় ও ফরিদপুর। চাঁপাইনবাবগঞ্জ ৪০-১১ গোলে মাদারীপুরকে, ঢাকা ৪৩-১২ গোলে নড়াইলকে, যশোর ৩৮-২৮ গোলে জামালপুরকে, কুষ্টিয়া ৩৩-২৩ গোলে ময়মনসিংহকে, পঞ্চগড় ৩৫-৬ গোলে মাদারীপুরকে এবং ফরিদপুর ৩৫-২৭ গোলে নড়াইলকে হারায়।



