মানিকগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Printed Edition
মানিকগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
মানিকগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মানিকগঞ্জে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের (এন-৫) ৫৭তম কিলোমিটার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। সড়ক ও জনপথ অধিদফতরের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, নির্বাহী প্রকৌশলী শাহারিয়ার আলম, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ।