ক্রীড়া ডেস্ক
ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালে উঠেছেন মিরা আন্দ্রেভা। স্বদেশী মার্টা কোসটিউককে গতকাল ৬-১ ও ৬-৩ সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডসø্যামের ফাইনালে উঠেছেন রাশিয়ার ১৯ বছর বয়সী এই টেনিস তারকা।
মার্টিনা হিঙ্গিস, কিম কাইস্টার্স ও কোকো গফের পর মিরা আন্দ্রিভা গত ৩০ বছরে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছানো চতুর্থ কনিষ্ঠতম মহিলা খেলোয়াড়। এ ছাড়াও তিনি ২০০৫ সালের পর জন্মগ্রহণকারী প্রথম পুরুষ বা মহিলা খেলোয়াড় যিনি কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছেন।
মার্টা কোস্তিউককে হারানোর পর কোর্ট ফিলিপ-শ্যাট্রিয়ারে মিরা আন্দ্রিয়েভা বলেন, ‘আমি এখনো খুব, খুব নার্ভাস। এই ম্যাচে নামার আগেও আমি নার্ভাস ছিলাম। স্পষ্টতই, তার (মার্টা কোস্তিউক) একটি অসাধারণ মৌসুম কেটেছে। এই ম্যাচের আগে পর্যন্ত, সে কে কোর্টে কোনো ম্যাচ হারেনি। সে একজন অসাধারণ খেলোয়াড় এবং খুবই কঠিন প্রতিপ, আর আজ (গতকাল) আমি যেভাবে খেলেছি, তাতে আমি ভীষণ খুশি।’
এ দিকে পুরুষ সিঙ্গেলসে ইতিহাস গড়ে পুরুষ এককে প্রথমবারের মতো অল-ইতালিয়ান সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। এর ফলে টুর্নামেন্টের ফাইনালে একজন ইতালীয় খেলোয়াড়ের উপস্থিতি এখন নিশ্চিত। চমকপ্রদ বিষয় হলো, এই সাফল্যের নায়করা বিশ্ব টেনিসের সবচেয়ে আলোচিত ইতালীয় তারকা জেনিক সিনার বা লরেঞ্জো মুসেত্তি নন। বরং আলো কেড়ে নিয়েছেন তরুণ ফাভিও কোবোল্লি ও মাত্তেও আরনালদি। আজ তারা মুখোমুখি হবেন ফাইনালে ওঠার লড়াইয়ে।
১৯৭৬ সালে আদ্রিয়ানো পানাত্তার পর কোনো ইতালীয় পুরুষ খেলোয়াড় ফরাসি ওপেন জিততে পারেননি। এবার সেই দীর্ঘ ৫০ বছরের অপো ঘোচানোর স্বপ্ন দেখছে ইতালি।



