আগামীকাল বিসিবির সভা

এবার ইয়াসিরের পদত্যাগ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

পদত্যাগের ধুম পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। গত কয়েক সপ্তাহে একাধিক পরিচালক পদত্যাগ করেছেন। সেই তালিকায় এবার নাম লিখালেন বিসিবি পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল। গতকাল সকালে বিসিবি সভাপতি বরাবর নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তিনিও ব্যক্তিগত কারণই উল্লেখ করেছেন। বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত এই পরিচালক। এর আগে আরো দুই পরিচালক ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন বোর্ড থেকে পদত্যাগ করেন।

বোর্ড পরিচালকের পদত্যাগে কিছুটা বেকায়দায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সাথে ঢাকা লিগসহ বেশ কিছু টুর্নামেন্ট সময়মতো মাঠে না গড়ানোয় ক্রিকেটারদের থেকেও চাপ বাড়ছে। সবমিলিয়ে বোর্ডে অস্থিতিশীল পরিস্থিতি। আগামীকাল সামগ্রিক বিষয়ক নিয়ে বেলা-১১টায় বিসিবির সভা অনুষ্ঠিত হবে।