এএফপি
লাতিন আমেরিকার জ্বালানি তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ওয়াশিংটনের চাওয়া পূরণ করতে বলবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হুঁশিয়ারি দিয়ে রুবিও বলবে, চাওয়া পূরণ না হলে তাকেও ভেনিজুয়েলা থেকে তুলে আনা প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর পরিণতি ভোগ করতে হবে।
গতকাল বুধবার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সামনে কথা বলবেন মার্কো রুবিও। তার বক্তব্যের একটি খসড়া এএফপির হাতে এসেছে। সেখানেই দেলসি রদ্রিগেজের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন হুঁশিয়ারির কথা উল্লেখ রয়েছে।
‘দেলসি রদ্রিগেজ, যিনি আগে (ভেনিজুয়েলার) ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মাদুরোর পরিণতি সম্পর্কে ভালোভাবেই জানেন’ কমিটিকে এমনটাই বলতে যাচ্ছেন মার্কো রুবিও।
রুবিওর ভাষ্য, ‘আমাদের বিশ্বাস, তার ব্যক্তিগত স্বার্থ আমাদের প্রধান লক্ষ্যগুলো এগিয়ে নেয়ার সাথেই সামঞ্জস্যপূর্ণ।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথার জের টেনে পররাষ্ট্রমন্ত্রী রুবিও যোগ করেন, ‘ভুল করবেন না, প্রেসিডেন্ট (ট্রাম্প) যেমনটি বলেছেন, অন্য সব কৌশল ব্যর্থ হলে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে আমরা প্রয়োজনে শক্তি প্রয়োগেও প্রস্তুত আছি।’



