প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো: আমিন উর রশিদ। গত ১৬ মার্চ বিএডিসির মাধ্যমে বাস্তবায়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-১০ আসনের এমপি মো: মোবাশ্বের আলম ভূঁইয়া। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: আজিজুল ইসলাম। অনুষ্ঠানে ই-ঝঞজঙঘএ প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম জাহাঙ্গীর আলম সরকারসহ বিএডিসির সেচ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
কুমিল্লায় বিএডিসির খাল পুনঃখনন কাজের উদ্বোধন কৃষিমন্ত্রীর
Printed Edition



