রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে গত ১১ জানুয়ারি এরফান গ্রুপের পণ্য এরফান চিনিগুঁড়া এরোমেটিক চালের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। চুক্তিপত্রে স্বাক্ষর করেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম এবং তাসনিয়া ফারিন।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে তাসনিয়া ফারিন এরফান চিনিগুঁড়া এরোমেটিক চালের বিভিন্ন টিভি বিজ্ঞাপন, ওভিসি, ফটোসুটসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণার কাজে অংশ্রগহণ করবেন। এই চুক্তির মেয়াদ হবে দুই বছর। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম, মাহমুদ রহমান বুলবুল, ডিজিএম, সেলস অ্যান্ড মার্কেটিং (রিটেল), জিয়াউর রহমান, এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং (হোলসেল), এস এম সোরমান আলী, ম্যানেজার (এইচ আর অ্যান্ড এডমিন), মাসুদ পারভেজ, ম্যানেজার-একাউন্টস, এরফান গ্রুপের ব্র্রান্ড ম্যানেজার সাজ্জাদ মোহাম্মদ জহিরসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



