অ গ্নি ঝ রা মা র্চ । ১৩

ছয় পত্রিকার যৌথ সম্পাদকীয় ‘আর সময় নেই’

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পূর্ব পাকিস্তানে পাকিস্তান সরকারের ক্ষমতা শুধু ক্যান্টনমেন্টের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। অসহযোগ আন্দোলনে অংশগ্রহণকারী যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী অফিস বর্জন করে আসছিলেন তাদের অফিসে যোগ দেয়ার জন্য সামরিক ফরমান জারি করা হয়। ফরমানে যাদের প্রতিরক্ষা বাজেট থেকে বেতন দেয়া হয় তাদেরকে ১৫ মার্চের মধ্যে চাকরিতে যোগদান না করলে বহিষ্কারসহ ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করার ঘোষণা দেয়া হয়।

এদিকে দেশের সার্বিক পরিস্থিতিতে প্রধান ছয়টি পত্রিকা দৈনিক আজাদ, সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক পাকিস্তান, পাকিস্তান অবজারভার এবং পূর্বদেশ ‘আর সময় নেই’ শিরোনামে একটি যৌথ সম্পাদকীয় প্রকাশ করে।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী টাঙ্গাইল এবং ময়মনসিংহে জনসমাবেশের পর আজকের এই দিনে ভৈরবে ভাষণ দেন। জনসভায় তিনি স্বাধীনতা ছাড়া আর ফিরে আসার কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেন।

এদিকে ন্যাপ নেতা ওয়ালী খান এ দিন ঢাকায় আসেন। তিনি জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে সামরিক আইন প্রত্যাহারের দাবি সমর্থন করেন।