ক্রীড়া ডেস্ক
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের বর্ধিত পরিসরে ৪৮ দলের মধ্যে ইতোমধ্যে ৪২টি দল নিশ্চিত হয়েছে। বাকি ছয়টি দল আসবে প্লে অফের মাধ্যমে। আজ থেকে শুরু হচ্ছে ইউরোপিয়ান প্লে-অফ ও আন্তমহাদেশীয় প্লে-অফ। এখান থেকেই নিশ্চিত হবে বাকি ছয়টি দল।
ইউরোপ থেকে চারটি স্থানের জন্য প্লে অফে ১৬টি দল লড়াই করবে। দলগুলোকে চারটি পাথ-এ ভাগ করা হয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল শেষে চার ভাগ থেকে চারটি দল পাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট। যেখানে পাথ ‘এ’তে ইতালির প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ড আর বসনিয়ার বিপক্ষে খেলবে ওয়েলস। পাথ ‘বি’তে লড়াই করবে ইউক্রেন ও সুইডেন, পোল্যান্ড আর আলবেনিয়া। পাথ ‘সি’র দুই লড়াইয়ে তুরস্ক-রোমানিয়া ও সেøাভাকিয়া-কসোভো। পাথ ‘ডি’তে চেক প্রজাতন্ত্র-আয়ারল্যান্ড আর ডেনমার্কের প্রতিপক্ষ উত্তর মেসিডোনিয়া। এছাড়া আন্তমহাদেশীয় প্লে-অফে পাঁচটি মহাদেশের ছয়টি দল খেলবে দুই ভাগে।



