কুমিল্লা প্রতিনিধি
জেলার ১১টি আসনের মধ্যে আটটিতে বিএনপি তিনটিতে জামায়াতজোট এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমানের ঘোষিত ফলাফলে কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ১,৪০,৩০৫ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মনিরুজ্জামান বাহালুল পেয়েছেন ১,১২,২০৫ ভোট। কুমিল্লা-২ আসনে বিএনপির সেলিম ভূঁইয়া ৭৬ হাজার ২৬৮ পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন পেয়েছেন ৬১ হাজার ৩৮৫ ভোট।
কুমিল্লা-৩ আসনে বিএনপির শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১,৫৮,০৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইউসুফ হাকিম সোহেল পেয়েছেন ১,০৪,৫৮০ ভোট। কুমিল্লা-৪ আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহ ১,৬০,০৮১ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকারের জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৪৫ ভোট। কুমিল্লা-৫ আসনে বিএনপির জসিম উদ্দিন ১,৩৪,৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ড. মোবারক হোসেন পেয়েছেন ১,২৪,৫৪৭ ভোট। কুমিল্লা-৬ আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী ১,৯৯,৩১০ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কাজী দ্বীন মোহাম্মদ পেয়েছেন ১,১৪,০৩০ ভোট।
কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন ৯০ হাজার ৮১৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেদোয়ান আহমেদ পেয়েছেন ৪৭ হাজার ৯২৫ ভোট। কুমিল্লা-৮ আসনে বিএনপির জাকারিয়া তাহের সুমন ১,৬৯,২৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। কুমিল্লা-৯ আসনে বিএনপির আবুল কালাম ১,৬৮,১০৮ ভোট পেয়ে বিজয় হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী পেয়েছেন ১,১৩,৪৫৪ ভোট।
কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলম ভুইয়া ১,৬১,৮৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা ইয়াছিন আরাফাত পেয়েছেন ১,১৬,১৫০ ভোট। কুমিল্লা-১১ আসনে জামায়াতের ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ১,৩৩,৩০৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামরুল হুদা পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।



