দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুলিশ বক্সের অদূরে প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি গত ২৭ এপ্রিল সন্ধ্যায় বিরামপুর-ফুলবাড়ী মহাসড়কের শালবাগান মোড়ে ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বর্ণ ব্যবসায়ী মানিক দত্ত ও তার কর্মচারী সোহেল রানা মোটরসাইকেলে ফুলবাড়ীর উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় দু’টি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে সোহেল রানার মানিব্যাগ এবং মানিক দত্তের কাছ থেকে ৬ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। বাধা দিলে সোহেল রানাকে এলোপাতাড়ি মারধর করা হয়।



