অযৌক্তিক কোনো শর্ত মানা হবে না : ক্রীড়া উপদেষ্টা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ভারতে গিয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে কোনো অযৌক্তিক শর্ত বা চাপ মানতে হবে না-এমন কঠোর ও স্পষ্ট অবস্থান ফের জানিয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’ নিরাপত্তা শঙ্কা উপেক্ষা করে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নেবে না। বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে স্কটল্যান্ডকে সুযোগ দেয়া হতে পারে- এমন খবর নিয়ে আলোচনা শুরু হলে বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানান আসিফ নজরুল। ‘আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেবে, এমন কোনো কথা আমরা অফিসিয়ালি জানি না। আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি। যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে আমরা তা মানব না। সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার চেষ্টা করলে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হবে।