এনবিসি নিউজ
পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানে জড়িত সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড (সাউথকম) এই তথ্য জানিয়েছে। রোববার এই অভিযান চালানো হয়। সাউথকমের কমান্ডার মেরিন জেনারেল ফ্রান্সিস এল ডনোভান এই হামলার নির্দেশ দেন।
সামরিক বাহিনী এই পদপেকে ‘কাইনেটিক স্ট্রাইক’ হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, নৌযানটি ‘নির্ধারিত সন্ত্রাসী সংগঠনগুলোর’ সাথে যুক্ত ছিল।
সাউথকম এক বিবৃতিতে বলেছে, ‘এই পদেেপ ছয়জন পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কোনো সদস্যের তি হয়নি।’ কমান্ডটি আরো জানায়, নৌযানটি মাদক চোরাচালান কার্যক্রমে জড়িত ছিল এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের জন্য সাধারণত ব্যবহৃত রুট ধরে এগিয়ে যাচ্ছিল। তবে এই দাবির পে অতিরিক্ত কোনো প্রমাণ দেয়া হয়নি।



