তাইপেকে হারাল তন্নীরা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

জাপানে অ-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ বালক দল আগেই এক ম্যাচ জিতলেও বালিকা দল গতকাল চায়নিজ তাইপেকে ২-০ গোলে হারিয়ে প্রথম জয় পেয়েছে। ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে কণা আক্তার বাংলাদেশকে লিড এনে দেন। এরপর তাইপে গোল পরিশোধের মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করলেও ব্যর্থ হয়। শেষ কোয়ার্টারের ১০ মিনিটে সম্মিলিত আক্রমণ থেকে বাংলাদেশের রিয়া গোল করলে ২-০ গোলে জয় সুনিশ্চিত হয়। ম্যাচসেরা হন তন্নী। আজ চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। এর আগে ছেলেরা চীনের বিরুদ্ধে ৩-২ গোলে হেরেছিল। নারী দল প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে ১২ গোল হজম করেছিল।