ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ভাইয়ের লাশ আসবে মঙ্গলবার

পরিবারের খোঁজখবর নিলেন হুমাম কাদের চৌধুরী এমপি

Printed Edition

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার সহোদরের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত¡না দিয়েছেন হুমাম কাদের চৌধুরী। গতকাল সকালে লালানগর ইউনিয়নের বন্দেরাজার পাড়ায় তাদের বাড়িতে যান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়ার এমপি হুমাম কাদের চৌধুরী এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পরে তিনি স্থানীয় বন্দেরাজার পাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশে থাকা নিহতদের একমাত্র ভাই মুহাম্মদ এনামের সাথে কথা বলে তাকে সান্ত¡না দেন।