বিনোদন প্রতিবেদক
জান্নাতুল মনি, এই সময়ের একজন খ্যাতনামা ব্র্যান্ড প্রমোটার। বিগত দুই বছরেরও বেশি সময় ধরে তিনি একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছেন। ব্র্যান্ড’র প্রমোশনের সময় তার ব্যক্তিত্ব, তার শব্দ চয়ন এবং তার হাসি সবাইকে মুগ্ধ করে। একটি পরিমিতিবোধের মধ্যে থেকেই তিনি যথাযথ ব্র্যান্ডের প্রমোশন করে থাকেন। মিষ্টি হাসির নজর কাড়া সৌন্দর্যের জান্নাতুল মনির আসল নাম আশা মনি। অনেকটা শখের বশেই একসময় ফেসবুকে টুকটাক ভিডিও দিতেন। তখন থেকেই বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি, জামার প্রমোশনের অফার পেতে শুরু করেন। এভাবেই যাত্রা শুরু তার। বিগত প্রায় দুই বছর যাবত তিনি ঢাকার খিলগাঁওয়ের একটি রেস্তোরাঁর ব্র্যান্ড প্রমোটার হিসেবে নিয়মিত কাজ করছেন। এরই মধ্যে জান্নাতুল মনি নাটকে অভিনয় করারও প্রস্তাব পেয়েছেন। তবে তার প্রবল আগ্রহ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার। মাগুড়ার মেয়ে জান্নাতুল মনির ‘জান্নাত ফ্যাশন হাউজ’ নামে একটি পেজ রয়েছে। যা তার নিজ বাসা থেকেই পরিচালিত হয়। যেখান থেকে যে কেউ অনায়াসে পছন্দের শাড়ি, থ্রি প্রিস, পাঞ্জাবি, বাচ্চাদের ড্রেস, বোরখা’সহ আরো যাবতীয় অনেক কিছু ক্রয় করতে পারবেন। আগামীদিনের ভাবনা প্রসঙ্গে জান্নাতুল মনি বলেন, ‘এরই মধ্যে নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি অনেক। তবে অভিনয় করব কী করব না এটা নিয়ে দোটানায় আছি। কিন্তু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার আমার ভীষণ শখ। আর স্বপ্ন দেখি জান্নাত ফ্যাশন হাউজ’টাকে অনেকদূর নিয়ে যেতে। আব্বু আম্মুর প্রতি ভীষণ কৃতজ্ঞতা, কারণ তারা সারাক্ষণ আমার পাশে থেকেন, আমাকে ভীষণ উৎসাহ দেন। দেখা যাক বাকি পথ কতদূর যেতে পারি। ধন্যবাদ সবাইকে যারা আমাকে নিয়মিত অনুপ্রেরণা দেন।’ ১৩ ডিসেম্বর জন্ম নেয়া জান্নাতুল মনির বাবা আব্দুর রাজ্জাক, মা নাজনীন আক্তার।



