শোক সংবাদ

মো: শাহ আলম

Printed Edition

সোনারগাঁও

উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা মো: শাহ আলম (৮০) ইন্তেকাল

করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রোববার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘ দিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি নাতনীসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের একজন ব্যবসায়ী ছিলেন। গতকাল সোমবার বাদ জোহর মরহুমের নিজ গ্রাম উপজেলার মোগরাপাড়া ডহরপাড়া এলাকায় নামাজে জানাজা শেষে ওই গ্রামেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান কালামসহ সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতারা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।