চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারীতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার উপজেলার শ্যামপাড়ায় খ্রিষ্টিয়ান সার্ভিস সোসাইটির কার্যালয়ে দিনব্যাপী এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সিএসএসের প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সির স্মরণে এ ক্যাম্পে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: হাবিবুল্লাহ-আল-মানিক শতাধিক মা ও শিশুকে চিকিৎসাসেবা প্রদান করেন।



