প্রযুক্তি ডেস্ক
রেডমি ১৫ সিরিজের মোড়কে তিনটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোন নিয়ে এসেছে শাওমি। দুর্দান্ত পারফরম্যান্স, শক্তিশালী ব্যাটারি লাইফ ও আকর্ষণীয় ডিজাইনের এ সিরিজে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা কোয়ালিটির পাশাপাশি নতুন ফিচার ‘এআই ইঞ্জিন’ সিরিজটিকে করে তুলেছে অনন্য। রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি স্মার্টফোনটিতে আছে সি৬ দশমিক ৮৩ ইঞ্চি সাইজের ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লে এবং স্মার্টফোনটির ক্যামেরা অপশনে থাকছে ২০০ মেগাপিক্সেল কোয়ালিটির আল্ট্রা ক্ল্যারিটি ক্যামেরা, এর ৪এক্স অপটিক্যাল-লেভেল টেলিফটো এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফিপ্রেমীদের জন্য স্মার্টফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
রেডমি নোট ১৫ সিরিজের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও আকর্ষণীয় ব্যাটারি নিশ্চিত করবে টাইটান ডিউরাবিলিটির রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি স্মার্টফোনটি। ৬৫০০ এমএএইচ সিলিকন-কার্বনের দীর্ঘস্থায়ী ব্যাটারির এ স্মার্টফোনে রয়েছে ১০০ হাইপার চার্জিং সুবিধা, যা দিয়ে ডিভাইসটি ফুল চার্জ হতে সময় নেবে মাত্র ৪০ মিনিট। এছাড়া ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তির কারণে শক্তিশালী পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে ডিভাইসটি। পারফরম্যান্স ও দক্ষতা নিশ্চিত করতে শাওমি রেডমি নোট ১৫ প্রো প্লাস-এ প্রসেসর হিসেবে আছে চতুর্থ জেনারেশনের কোয়ালকম স্ন্যাপড্রাগন। শক্তিশালী এই প্রসেসর গ্রাহকদের মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরো এফিশিয়েন্ট করে তুলবে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা রেডমি নোট সিরিজের ওপর বিপুল প্রত্যাশা মাথায় রেখেই দেশে রেডমি নোট ১৫ সিরিজ এনেছি আমরা। সিরিজটি শাওমি গ্রাহকদের পূর্বের সব অভিজ্ঞতা ছাপিয়ে দেবে দুর্দান্ত পারফরম্যান্স ও নতুন অভিজ্ঞতা।’ ১৫ সিরিজের বাকি দুটি স্মার্টফোন রেডমি নোট ১৫ ফাইভজি ও রেডমি নোট ১৫-এ রয়েছে ১০৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে পরিষ্কার ভিজ্যুয়ালে ছবি তোলা যাবে। এছাড়া ৬ দশমিক ৭৭ ইঞ্চি সাইজের অ্যামোলেড সানলাইট ডিসপ্লে স্মার্টফোন দুটিকে দিয়েছে অভিজাত লুক।
মোকা ব্রাউন, ব্ল্যাক, গ্লেসিয়ার-ব্লু, মিষ্ট পার্পল ও পার্পল- এই পাঁচটি আকর্ষণীয় রঙের রেডমি নোট ১৫ সিরিজের স্মার্টফোনগুলো ওজনে হালকা ও স্লিম হওয়ায় দেখতে যেমন স্টাইলিশ, হ্যান্ডফিলের ক্ষেত্রেও গ্রাহকদের দেবে প্রিমিয়াম অনুভূতি।
১২ জিবি স্টোরেজ ও ৫১২ জিবি র্যামের রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজির দাম ৬২ হাজার ৯৯৯ টাকা। রেডমি নোট ১৫ ফাইভজির (৮+২৫৬ জিবি) দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা। অপরদিকে রেডমি নোট ১৫ ফোরজি ৬+১২৮ জিবি এবং ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে ২৬ হাজার ৯৯৯ ও ২৯ হাজার ৯৯৯ টাকা।



