বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি, মুসলিম লীগ সংসদীয় দলের নেতা, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আলহাজ এম এ মতিনের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বাদ আসর দলীয় কার্যালয়ে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতি জুবায়েদা কাদের চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন মরহুমের ছেলে সালাউদ্দিন মতিন প্রকাশ, মুসলিম লীগ স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি অ্যাডভোকেট মো: জসীমউদ্দীন, অ্যাডভোকেট ফকির জসিম উদ্দিন, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক এসআই ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা তারেক জমির সজীব, মহিলা মুসলিম লীগের সভাপতি ডা: হাজেরা বেগম, শ্রম সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গণি, ঠাকুরগাঁওয়ে মুসলিম লীগ মনোনীত প্রার্থী মো: মোকাররম হোসেন, দিনাজপুরে মুসলিম লীগ মনোনীত প্রার্থী এস এম খলিলুর রহমান।
জুবাইদা কাদের চৌধুরী বলেন, এম এ মতিন সাহেব ছিলেন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, তিনি তরুণ বয়সে ১৯৫৪ সনে স্বতন্ত্রভাবে নির্বাচন করে এমপিএ নির্বাচিত হয়েছিলেন। পরে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। স্বাধীনতার পর ১৯৭৯ সনে সংসদ সদস্য নির্বাচিত হন। এম এ মতিন সাহেব এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করে গিয়েছেন। এমএ মতিন মুসলিম জাতিসত্তা রক্ষার জন্য সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন। বিজ্ঞপ্তি


